ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত বর্ধিত কমিটিতে গৌরীপুর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের দুই কৃতি সন্তান অন্তর্ভুক্ত হয়েছেন। নবনির্বাচিত এই দুই নেতাসহ মাত্র ১২০০ জনসংখ্যার ছোট এই গ্রামটি থেকে এখন মোট ৪ জন নেতা জেলা ছাত্রদলের মূল কমিটিতে স্থান পেলেন। এ নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত বর্ধিত কমিটিতে পাঁচকাহনিয়া গ্রামের আসাদুজ্জামান শিপু যুগ্ম সাধারণ সম্পাদক এবং রুবেল আহমেদ ইফতি সহ-সাধারণ সম্পাধক পদে মনোনীত হয়েছেন।
এর আগে থেকেই এই গ্রামের আরও দুই কৃতি সন্তান জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তারা হলেন— ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিসু এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুজন ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাত্র ৬০০ ভোটারের এই ছোট গ্রামটি থেকে জেলা ছাত্রদলের কমিটিতে একসাথে ৪ জনের স্থান পাওয়া একটি বিরল ও গৌরবোজ্জ্বল ঘটনা।
গ্রামের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিসু বলেন, ৬০০ ভোটারের এই ছোট্ট গ্রামটি থেকে ৪ জন জেলা ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই গ্রাম এবং এই গ্রামের মানুষ বারবার প্রমাণ করেছে যে, পাঁচকাহনিয়া হচ্ছে জাতীয়তাবাদের এক উর্বর চারণভূমি।
এদিকে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন অচিন্তপুর ইউনিয়ন ও গৌরীপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবগঠিত এই কমিটির হাত ধরে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল আগামী দিনে আরও বেগবান ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তৃণমূলের নেতা-কর্মীরা।

